| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

  • আপডেট টাইম: 04-05-2025 ইং
  • 370612 বার পঠিত
বিএনপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
ছবির ক্যাপশন: বিএনপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন।


রোববার সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এই সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।


ঘন্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বানিজ্যের সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


সাক্ষাতের পরে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি কি করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। তাদের যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশে বিনিয়োগের জন্য, বিশেষ করে ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা বলেছেন, কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে সে সম্পর্কে তারা জানতে চেয়েছে।


তিনি বলেন, রাশিয়ার সাথে আমাদের সস্পর্ক দীর্ঘ দিনের। রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এই ক্ষেত্রে দুই দেশের মধ্যে কি ধরনের সহযোগিতা হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। আর কালচারালি রাশিয়া অনেক সমৃদ্ধ ঐতিহাসিকভাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে কিভাবে সহযোগিতা হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪