| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম: 03-06-2025 ইং
  • 189060 বার পঠিত
হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৭নং ওয়ার্ডস্থ নয়াপাড়া কদমতলী অনাবিল ব্রিজ সংলগ্ন জনৈক ফখরুল ইসলামের দোকান ঘরে হাত-পা বাধা অবস্থায়  অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের ভান্ডারির পুল নয়াপাড়া খাল পাড়  এলাকার ফখরুল ইসলামের বাড়ির দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।


প্রতক্ষ্যদর্শীরা জানান, অল্প কয়েকদিন যাবত দোকানটি ভাড়া নেয় এক লোক। সেই দোকানের ভেতর থেকে দূগন্ধ ও রক্ত দেখে ৯৯৯ এ ফোন করে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।


বাড়ির মালিক ফখরুল ইসলাম জানান, গত ১তারিখে তার সাথে এক ব্যক্তির দোকান ভাড়ার একটি চুক্তি হয়। কিন্তু চুক্তিপত্রে ভাড়া নেয়া ব্যক্তির এন আইডি কিংবা ছবি নাই। শুধু একটি মোবাইল নাম্বার রয়েছে। তবে হত্যার বিষয়ে তেমন কোনো তথ্য দিতে পারনি বাড়ির মালিক।


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, একটি দোকান থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে এই হত্যাকান্ডের ঘটনায় কারা জড়িত রয়েছে তা বেড়িয়ে আসবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪