| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্কুল ছাত্র তামিমের সন্ধান চায় তার পরিবার

  • আপডেট টাইম: 03-06-2025 ইং
  • 189203 বার পঠিত
স্কুল ছাত্র তামিমের সন্ধান চায় তার পরিবার
ছবির ক্যাপশন: স্কুল ছাত্র তামিমের সন্ধান চায় তার পরিবার

রাজবাড়ী প্রতিনিধি: 

রাজবাড়ীর পাংশায় স্কুল ছাত্র আব্দুল্লাহ ওরফে তামিম (১৪) নিখোঁজ হওয়ার ১৫ দিন পার হলেও মেলেনি তার সন্ধান। নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধান চেয়ে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে করেছে তার পরিবার ও এলাকাবাসী।


মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২ টায় পাংশা শহরের মালেক প্লাজার সামনে এ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তামিমের পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


তামিম উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নজরুল ইসলামের একমাত্র পুত্র ও সরিষা-প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। 


মানববন্ধনে পরিবারের সদস্য ও এলাকাবাসীরা বলেন, তামিম গত ২০ মে সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ১৫ দিন পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের কাছে অনতিবিলম্বে তামিমের উদ্ধারের দাবি জানাই।


এ ঘটনায় গত ২১ মে পাংশা মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন ভুক্তভোগী পরিবার। জিডি নং-৯১৪।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪