| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • আপডেট টাইম: 03-06-2025 ইং
  • 184433 বার পঠিত
যশোরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ছবির ক্যাপশন: গ্রেপ্তার হাফিজ উদ্দিন

যশোর প্রতিনিধি:

একাধিক মামলায় যশোর জেলার মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাফিজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হাফিজ রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির সভাপতি।


তিনি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত নওশের আলীর ছেলে এবং বাগডোব গ্রামের অধিবাসী।


মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মণিরামপুর থানা ও খেদাপাড়া ফাঁড়ি পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন রোহিতা ইউপির সচিব কৃষ্ণ গোপাল মুখার্জী।


তিনি জানান, চেয়ারম্যান হাফিজ উদ্দিন মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদে যান। এরপর তিনি সচিবের কক্ষে বসে কয়েকটি প্রয়োজনীয় ডকুমেন্টে স্বাক্ষর করে নিজের কক্ষে বসে মেম্বারদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সেখানে যান খেদাপাড়া ফাঁড়ির টু আইসি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রইচ উদ্দিন। এর পরপরই মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশ পরিষদে যায়।  


চেয়ারম্যান হাফিজ উদ্দিনকে ডেকে পরিষদ থেকে রোহিতা বাজারে নিয়ে যায় পুলিশ। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।


মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এতথ্য নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪