| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এটি একটি অর্থহীন বাজেট : মঈন খান

  • আপডেট টাইম: 02-06-2025 ইং
  • 188557 বার পঠিত
এটি একটি অর্থহীন বাজেট : মঈন খান
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার (২ জুন) অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে গণমাধ্যমকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।  

ড. মঈন খান বলেন,  ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট নিয়ে বলতে গেলে একটি বাক্যে বলতে হয়, এটি একটি অর্থহীন বাজেট।

তিনি বলেন, বাজেটের আকার সরকার কমিয়ে আনতে বাধ্য হয়েছে। কেননা এই অন্তর্বর্তীকালীন সরকারের রাজস্ব সংগ্রহের আসলে কোনো নৈতিক শক্তি নেই। আরও মজার বিষয় হলো, বাজেটের আকার সরকার ‘নমিনালী’ কমিয়ে আনলেও রাজস্ব বাজেট কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা সরকারের আর্থিক ব্যবস্থাপনার একটি দুর্বলতা প্রকাশ করে। কাজেই এটা স্পষ্ট যে, এ বাজেটে সরকার গুণগত কোনো পরিবর্তন আনতে পারেনি।

দেশের নিম্ন আয়ের মানুষ তথা দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার এ বাজেটে কোনো রকম উল্লেখযোগ্য দিক-নির্দেশনা দিতে সক্ষম হয়নি বলেও মন্তব্য করেন মঈন খান।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪