| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমেছে

  • আপডেট টাইম: 02-06-2025 ইং
  • 192274 বার পঠিত
বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমেছে
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিদায়ী অর্থবছরের চেয়ে ১ হাজার ৩১৬ কোটি টাকা কম।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

২০২৪-২৫ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ১৪ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। এবার প্রতিরক্ষা বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৭ হাজার ৮১২ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ৯১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯২৩ কোটি টাকা। সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৪৭ কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। যা চলতি অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আগের বছরের তুলনায় বাজেটের আকার কমলো। এ বাজেটে অনুদান ছাড়া ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।


রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪