| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘নগদে’ প্রশাসকের কাজ চালাতে বাধা নেই: আপিল বিভাগ

  • আপডেট টাইম: 02-06-2025 ইং
  • 188128 বার পঠিত
‘নগদে’ প্রশাসকের কাজ চালাতে বাধা নেই: আপিল বিভাগ
ছবির ক্যাপশন: নগদ’

রিপোর্টার্স ডেস্ক :

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার জজ আদালতের দেওয়া আদেশ স্থগিত করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (২ জুন) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে বাংলাদেশ ব্যাংকের করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

আদেশের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বি এম ইলিয়াস কচি সাংবাদিকদের বলেন, প্রশাসক নিয়োগ স্থগিত করে চেম্বার আদালত আদেশ দিয়েছিলেন। এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর আগে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি আছেন। আপিল বিভাগের আদেশের ফলে প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।




.

রিপোর্টার্স২৪/

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪