| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন

  • আপডেট টাইম: 02-06-2025 ইং
  • 191487 বার পঠিত
রাজধানীর পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন
ছবির ক্যাপশন: রাজধানীর পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন

রিপোর্টার্স২৪ ডেস্ক 

রাজধানীর পুরানা পল্টনে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২ জুন) সকাল ৬টা ৫৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। পরে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুরানা পল্টনে একটি ১০তলা ভবনের ৬তলায় আগুন লাগে। সকালে সড়ক ফাঁকা থাকায় খবর পেয়ে ৭টা ১ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিট মাত্র ১৭ মিনিটের প্রচেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪