| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭০ বছরের অভিনেতার সঙ্গে চুমুর দৃশ্য নিয়ে বিতর্কে অভিরামী

  • আপডেট টাইম: 01-06-2025 ইং
  • 190286 বার পঠিত
৭০ বছরের অভিনেতার সঙ্গে চুমুর দৃশ্য নিয়ে বিতর্কে অভিরামী
ছবির ক্যাপশন: ৭০ বছরের অভিনেতার সঙ্গে চুমুর দৃশ্য নিয়ে বিতর্কে অভিরামী

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

সম্প্রতি মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার কমল হাসান ও অভিনেত্রী অভিরামী জুটির নতুন সিনেমা ‘থাগ লাইফ’-এর ট্রেলার। অন্তর্জালে মুক্তির পর জনরোষে পড়েছে ট্রেলারটি। একটি দৃশ্যে দেখা গেছে সত্তর বছর বয়সী অভিনেতাকে চুমু দিচ্ছেন একচ্চলিশ বছর বয়সী অভিনেত্রী। বয়সের পার্থক্য নিয়েও সমালোচনা মেতেছেন নেটিজেনরা। এবার সমালোচনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। 


সম্প্রতি ভারতীয় বিনোদন সংবাদমাধ্যকে তিনি বলেন, ‘আজকাল জনসাধারণের সমালোচনা এড়ানো কঠিন। তবে বিতর্ক যাই হোক না কেন, তা ঘটতেই থাকবে। পরিচালক মণি রত্নমের দৃষ্টিভঙ্গি বা কাস্টিং পছন্দ নিয়ে প্রশ্ন তোলা কাজ নয় আমার।’


এ অভিনেত্রী আরও বলেন, সম্ভবত প্রচারণা ও দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে চুমুর দৃশ্যটি হাইলাইটস করা হয়েছে। অবশ্য এ ধরনের কৌশল ইন্ডাস্ট্রিতে এখন স্বাভাবিক ব্যাপার। এ নিয়ে কোনো ধারণা করার আগে সবাইকে সিনেমাটি দেখার অনুরোধ।’ 


এ সময় ভাইরাল চুমুর দৃশ্য নিয়েও কথা বলেন অভিরামী। তিনি স্পষ্টভাবে বলেন, চুমুর দৃশ্যটি ছিল মাত্র এক ঝলক। ট্রেলারে কেবল এটিই দেখানো হয়েছে, যা একটু বিভ্রান্তিকর। তবে দর্শকরা যখন সিনেমাটি দেখবেন, তখন চুমু দেওয়ার বিষয়টি বেশ উপভোগ করবেন। যা গল্পের সঙ্গে ভালোভাবে মানানসই। আমার কাছে মনে হয়, এটি নিয়ে এত আলোচনা হওয়া অপ্রয়োজনীয়।’ পর্দায় অন্তরঙ্গ দৃশ্য এখন খুব সাধারণ একটি বিষয়। ধীরে ধীরে দর্শকের দৃষ্টিভঙ্গিও বদলাবে বলে মনে করেন অভিনেত্রী। 


বলে রাখা ভালো, কমল হাসানের অনুরাগীরা বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন। গল্পের প্রয়োজনে রোমন্টি দৃশ্যে অভিনয় করা অভিনয় শিল্পীর কাজ বলে মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ। মণি রত্নম পরিচালিত ‘থাগ লাইফ’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ৫ জুন। এতে আরও অভিনয় করেছেন তৃষা ও সিলামবারাসন ট্রি-সহ একঝাঁক তারকা।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪