| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় পৃথক অভিযানে ফেনসিডিল ইয়বাসহ ২ মাদক কারবারী আটক

  • আপডেট টাইম: 01-06-2025 ইং
  • 192541 বার পঠিত
ভাঙ্গায় পৃথক অভিযানে ফেনসিডিল ইয়বাসহ ২ মাদক কারবারী আটক
ছবির ক্যাপশন: ভাঙ্গায় পৃথক অভিযানে ফেনসিডিল ইয়বাসহ ২ মাদক কারবারী আটক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক অভিযানে ৫২ বোতল ফেনসিডিল ও ৯৭ পিস ইয়বাসহ ২ মাদক কারবারী আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বরিবার (১ জুন) সকালে  সাড়ে ৬ টার দিকে ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী এলাকায় অভিযান চালিয়ে মো. শহীদ শেখের পুত্র  সজীব শেখ (২৭) কে  আটক করা হয়।

অপর অভিযানে উপজেলার পৌরসভা এলাকার নওপাড়া থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ আব্দুর রাজ্জাক (২৫)কে আটক করেছে পুলিশ। হামিরদি ইউনিয়নের মাধবপুর এলাকার আয়নাল শেখের পুত্র

রাজ্জাক।

ভাঙ্গা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মাদ আশরাফ হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ধারাবাহিকতায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪