| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

  • আপডেট টাইম: 03-05-2025 ইং
  • 370968 বার পঠিত
বগুড়ায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: দুই সাংবাদিককে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় শহর ছাত্রলীগের সভাপতি আবির হাসান বিদ্যুৎকে গ্রেপ্তার

আইনুর ইসলাম, বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দুই সাংবাদিককে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় শহর ছাত্রলীগের সভাপতি আবির হাসান বিদ্যুৎকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (৩ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া শহরের মালতিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আবির শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। 

পুলিশের এই কর্মকর্তা জানান , গত ৬ এপ্রিল বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় ফ্রেস জুস বারের সামনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর উত্তরাঞ্চল প্রতিনিধি খোরশেদ আলম ও বগুড়া লাইভ-এর সাংবাদিক আসাফুদৌলা নিয়নকে মারধর করা হয়। এ ঘটনায় সদর ও শাজাহানপুর থানায় দুটি মামলা দায়ের হয়। একটির ধারাগুলোর মধ্যে রয়েছে ১৪৩, ৩২৩, ৩২৬, ৩০৭, আরেকটি অস্ত্র আইনের অধীনে দায়ের করা হয়। 

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবিরকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকে আবির পলাতক ছিলেন। শনিবার তাকে অস্ত্র মামলায় আদালতে পাঠানো হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪