| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনে রাখার মতো টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি : বিসিবির সভাপতি হয়ে বুলবুল

  • আপডেট টাইম: 30-05-2025 ইং
  • 180109 বার পঠিত
মনে রাখার মতো টি-টোয়েন্টি ইনিংস খেলতে   এসেছি : বিসিবির সভাপতি হয়ে বুলবুল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো। আজ ১৬তম সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পর তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরেন নিজের ভাবনা ও লক্ষ্য।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে সাত ঘণ্টার। আমি এখানে এসেছি একটি কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে। তবে এই ইনিংসটা যেন মনে রাখে সবাই, সেই চেষ্টাই থাকবে’। 

তবে নির্দিষ্ট করে তার মেয়াদ জানতে চাইলে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। নির্ধারিত সময় নিয়ে বুলবুল বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’

তিনি আরও বলেন, এপ্রিল মাসের শেষের দিকে আমি একটা ফোন কল পাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এনএসসি থেকে। বলা হয়, 'আপনাকে একটা সুযোগ দেওয়া হবে আপনি কি গ্রহণ করবেন?' আমি অপেক্ষা করতাম একটা ফোন কলের জন্য।'

'ফোনটা পেয়েছিলাম সম্মানিত ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে। তিনি যখন কলটা করেছেন, তখন পিছনে ফিরে তাকাইনি। শুধু ভেবেছি, কীভাবে সেই ফোনকলটাকে সম্মান করা যায়। তিনি ফোন করায় আমি খুব সম্মানিত বোধ করছি। এখন আমার কাজ দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সবাই মিলে একটা দল। আমরা বাংলাদেশকে সমর্থন করি। সবাই মিলেই দেশের ক্রিকেটের জন্য কাজ করব।

ক্রিকেট বোর্ডের নিজের ভাবনা ও ক্রিকেটের উন্নতি নিয়ে বুলবুল বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। ইনশাআল্লাহ, আমি ফেইল করবো না।

বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা।

এই দায়িত্ব কতদিনের জন্য তা নির্দিষ্ট না হলেও ধারণা করা হচ্ছে, আগামী অক্টোবর পর্যন্ত। অর্থাৎ বিসিবির পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত তিনিই সভাপতির দায়িত্ব সামলাবেন। 

ক্রিকেটে ক্যারিয়ার সমৃদ্ধ করা বুলবুলের ফুটবলও প্রিয় খেলা। ক্রিকেটার হওয়ার আগে ফুটবল ও ক্রিকেট দুই খেলাই খেলতেন। 

উল্লেখ্য গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। তবে আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

রিপোর্টাস২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪