| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিয়ার শাহাদত বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথি খালেদা জিয়া

  • আপডেট টাইম: 29-05-2025 ইং
  • 197758 বার পঠিত
জিয়ার শাহাদত বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথি খালেদা জিয়া
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বার্তা দেবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভায় বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে ভিডিও বার্তা দেবেন। বিষয়টি জানান বিএনপি মিডিয়া সেলের শায়রুল কবির খান।

তিনি বলেন, আলোচনা সভায় দলের চেয়ারপার্সন যাবার সম্ভবনা নেই, তবে চেয়ারপার্সনের কোনো বার্তা থাকতে পারে।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন। আলোচনা সভার প্রধান আলোচক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪