| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় প্রতিবেশীর ঘর থেকে ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 29-05-2025 ইং
  • 197687 বার পঠিত
ভাঙ্গায় প্রতিবেশীর ঘর থেকে ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: ভাঙ্গায় প্রতিবেশীর ঘর থেকে ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুর জেলার ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামের সুলতান খাঁর ঘরের মেঝে থেকে তারই প্রতিবেশী বাচ্চু মাতুব্বর (৪৫) নামের এক ফল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) সকালে পুলিশ ফল ব্যবসায়ীর মৃতদেহটি উদ্ধার করে। ঘটনাটি চাঞ্চল্যর সৃষ্টি ও রহস্যজনক বলে দাবী স্থানীয় জনগণের।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক সুলতান খাঁ বুধবার রাতের খাবার খেয়ে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠার পর  দেখতে পান ঘরের মেঝেতে প্রতিবেশী বাচ্চু মাতুব্বরের মৃতদেহ পড়ে আছে। মৃতদেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসার পর দেখে ঘরের মেঝেতে মরদেহ পড়ে আছে। এঘটনায় উপস্থিত নারী ও পুরুষ সকলের মধ্যে রহস্যের সৃষ্টি হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে বাচ্চু মাতুব্বরের মরদেহ উদ্ধার করে।


স্থানীয় অপর একটি সূত্র জানায়, বুধবার রাতে স্থানীয় বাজারের একটি চায়ের দোকানে রাত ১০টা পর্যন্ত অবস্থান করছিল বাচ্চু মাতুব্বর। সকালে তার মৃত্যুর খবর জানা যায়। সুলতান খাঁর ঘরে প্রবেশ ও মৃত্যুর ঘটনাটি বেশ রহস্যজনক বলে মনে করছেন তারা।


অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান, ‘ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। নিহত বাচ্চুর হাতে সামান্য আঘাতের চিহ্ন দেখা গেছে। শরীরের অন্য কোথাও আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। রহস্য উদঘাটন করতে বাড়ির মালিক সুলতান খাঁর স্ত্রী ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যু রহস্য উদঘাটন হবে বলে জানান।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪