| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভুল স্বীকার করলেন হান্নান মাসউদ, নোটিশ প্রত্যাহার এনসিপির

  • আপডেট টাইম: 29-05-2025 ইং
  • 195504 বার পঠিত
ভুল স্বীকার করলেন হান্নান মাসউদ, নোটিশ প্রত্যাহার এনসিপির
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ধানমন্ডিতে মবসৃষ্টির চেষ্টাকালে আটক হওয়া তিনজনকে ছাড়িয়ে আনার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাবে ভুল স্বীকার করেছেন মাসউদ। এরপর তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করে নিয়েছে এনসিপি।

বৃহস্পতিবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২১ মে, ২০২৫ তারিখে স্মারক নং - এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/০২ মূলে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য জনাব আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছিল। উল্লেখিত তিন কার্যদিবসের মধ্যে তিনি কারণ দর্শানো নোটিশের লিখিত ও মৌখিক জবাব ‘রাজনৈতিক পর্ষদ’ এর নিকট পেশ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, নোটিশে উল্লেখিত কর্মকাণ্ডে ভুল ছিল বলে তিনি স্বীকার করেন এবং আগামীতে এই ধরণের ভুলের পুনরাবৃত্তি হবে না মর্মে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি থানায় আটককৃত ব্যক্তিদের কর্মকাণ্ডের সঙ্গে ওনার সম্পৃক্ততা ছিল না বলে প্রমাণসাপেক্ষে প্রতীয়মান হওয়ায় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ এতদ্বারা প্রত্যাহার করা হল।

এর আগে, মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। পরে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়ে আনেন মাসউদ। যা নিয়ে সামজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪