| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক মাসের ব্যবধানে ফের ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নাহিদ-জারার সাক্ষাৎ

  • আপডেট টাইম: 28-05-2025 ইং
  • 200790 বার পঠিত
এক মাসের ব্যবধানে ফের ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নাহিদ-জারার সাক্ষাৎ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার : এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

বুধবার (২৮ মে) হাইকমিশনারের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠকের তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। 

হাইকমিশন জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক আলোচনার অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সঙ্গে সাক্ষাৎ করেন। এটি যুক্তরাজ্যের বাংলাদেশকে অব্যাহত সমর্থন এবং একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথকে নির্দেশ করে।

এর আগে গত ১৬ এপ্রিল এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪