| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেএনএফের আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ

  • আপডেট টাইম: 28-05-2025 ইং
  • 196296 বার পঠিত
কেএনএফের আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ
ছবির ক্যাপশন: কেএনএফের আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি: 

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।


মঙ্গলবার (২৭ মে) রাতে নগরের পাহাড়তলী থানার একটি কারখানা থেকে এসব পোশাক জব্দ করা হয়।

 

এ ঘটনায় পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রিংভো অ্যাপারেলস এর এমডি মতিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আগের মতোই পুলিশ কর্মকর্তাদের কেউ বক্তব্য দিতে রাজি হননি।  


এর আগে সোমবার (২৬ মে) চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করা হয়। তারও আগে ১৭ মে রাতে কারখানা থেকে ২০ হাজার ৩০০টি পোশাক জব্দ করে গোয়েন্দা পুলিশ।


গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখানো হয় পোশাক কারখানার মালিক সাহেদুল ইসলাম ও ইউনিফর্ম তৈরির কার্যাদেশ নিয়ে আসা গোলাম আজম ও নিয়াজ হায়দারকে। এছাড়া রাঙামাটির কাপ্তাইয়ের মংহ্লাসিং মারমাকে (৩৭) আসামি করা হয়।


মামলায় উল্লেখ করা হয়, গত মার্চ মাসে ইউনিফর্মগুলো তৈরির কাজ দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহ্লাসিং মারমা প্রকাশ মং নামের একজনের কাছ থেকে দুই কোটি টাকা চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজ নেন। মংহ্লাসিংকে কেএনএফ সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যায়। চলতি মাসে এসব ইউনিফর্ম সরবরাহের কথা ছিল।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪