| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হত্যা মামলায় সালমান-আনিসুল দুই দিনের রিমান্ডে

  • আপডেট টাইম: 28-05-2025 ইং
  • 201244 বার পঠিত
হত্যা মামলায় সালমান-আনিসুল দুই দিনের রিমান্ডে
ছবির ক্যাপশন: সালমান এফ রহমান ও আনিসুল হক

স্টাফ রিপোর্টার:

জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানকালে রাজধানীর ধানমন্ডিতে মো. রিয়াজ (২৩) নামে এক যুবককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  


বুধবার (২৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব রিমান্ডের এ আদেশ দেন।


এছাড়া সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার একটি হত্যাচেষ্টা মামলায় এবং আনিসুল হককে একই থানার একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


এর আগে রিয়াজ হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে আবেদন করে। শুনানি শেষে বিচারক তাদের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।  


রিয়াজ হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট বিকেলে মারা যান তিনি।  


এ ঘটনায় তার মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪