| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টোকিওতে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 28-05-2025 ইং
  • 201030 বার পঠিত
টোকিওতে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেআইপিএফএল) সভাপতি তারো আসো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৮ মে) টোকিও’র ইম্পেরিয়াল হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাসস

এদিন চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছান প্রধান উপদেষ্টা। সফরকালে তিনি নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪