| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাস্থ্য উপদেষ্টার পিও ফারাবী-মাহমুদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম: 27-05-2025 ইং
  • 205972 বার পঠিত
স্বাস্থ্য উপদেষ্টার পিও ফারাবী-মাহমুদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোহাম্মদ তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। একইসঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের অনুমতি দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।    

আবেদনে বলা হয়েছে,  মোহাম্মদ তুহিন ফারাবির বিরুদ্ধে  ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে জানা যায় যে, মুহাম্মদ তুহিন ফারাবী এবং মো. মাহমুদুল হাসান কর্তৃক বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান এবং জাতীয় পরিচয়পত্র ব্লককরণ করা একান্ত প্রয়োজন। 

উল্লেখ, গত ২১ এপ্রিল তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।



রিপোর্টর্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪