| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন এক দিনের জন্য স্থগিত

  • আপডেট টাইম: 27-05-2025 ইং
  • 206083 বার পঠিত
কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন এক দিনের জন্য স্থগিত
ছবির ক্যাপশন: বৈঠকের পর সংবাদ সম্মেলনে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ

স্টাফ রিপোর্টার:

সচিব কমিটির আশ্বাসে এক দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবি জানানো কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) দুপুরের পর ভূমি মন্ত্রণালয়ে সচিব কমিটির সঙ্গে বৈঠকের পর এ কথা জানান আন্দোলনকারী কর্মচারী নেতারা।


বৈঠক শেষে ভূমিসচিব সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য তিনিসহ কয়েকজন সচিবকে আজ সকালে মন্ত্রিপরিষদসচিব দায়িত্ব দেন। সে অনুযায়ী আজ তারা আন্দোলনকারীদের কথা শুনেছেন। আগামীকাল সকাল ১০টায় মন্ত্রিপরিষদসচিবকে তাদের দাবি জানাবেন। এ অবস্থায় কর্মচারীরা আগামীকাল কোনো কর্মসূচি করবেন না।


একই কথা জানিয়েছেন, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মুহা. নুরুল ইসলাম। তিনি বলেন, আগামীকাল কোনো কর্মসূচি পালন করবেন না তারা।


এদিকে সকাল থেকে নিরাপত্তাবলয় ভেঙে চতুর্থদিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন।


বিক্ষোভের সময় কর্মকর্তা-কর্মচারীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অবৈধ কালো আইন, বাতিল কর করতে হবে’, ‘কর্মচারী মানে না, অবৈধ কালে আইন’, ‘মানি না মানবো না, অবৈধ কাল আইন’, ‘এক হও লড়াই কর, ১৮ লাখ কর্মচারী’, ‘সচিবালয়ের কর্মচারী, এক হও এক হও’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’- এ ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।


পরবর্তীতে চলমান এ সংকট নিরসনে আজ দুপুরের দিকে আট সদস্যের সচিব কমিটি গঠন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে এ কমিটি করা হয়। তারা আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে দুপুরের পর বৈঠকে বসেন।


সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের অভিযোগ, সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ সংযোজন করে অধ্যাদেশটি করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদনের পর থেকেই এর প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তারা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪