| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিণ আফ্রিকায় দু’জন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম: 26-05-2025 ইং
  • 195556 বার পঠিত
দক্ষিণ আফ্রিকায় দু’জন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা
ছবির ক্যাপশন: নিহত দুই বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি : 

পুমালাঙ্গা প্রদেশে ভালব্যাংক গ্রামে  দুই বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- ব্যবসায়ী মাহবুব রহমান ও হোসেন মোল্লা। রোববার রাতে এ ঘটনা ঘটে। এর মধ্যে মাহবুবের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ। আর হোসেনের বাড়ি মাদারীপুর বলে জানা গেছে। 


ভালব্যাংক এলাকা থেকে  বাংলাদেশী মাসুম আহমেদ  জানান, নিহত মাহবুবের দোকানে দুই বছর ধরে কাজ করছে এবং দোকানেই রাত্রিযাপন করতো এক মোজাম্বিকের কর্মচারী। মাহবুব দেশে যাবে এজন্য সে হোসেন মোল্লাকে ব্যবসা পরিচালনার জন্য দোকানে নিয়ে আসে। মাহবুব দেশের যাবার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ৪টি লাগেজ বাধে। বিষয়টি মোজাম্বিকের কর্মচারীর নজরে আসলে সে লোভে পড়ে যায়। দোকান কর্মচারি তার স্বদেশী অন্য দুজনকে রোববার রাতে ডেকে ডাকাতির  পরিকল্পনা করে। 


তিনি আরও জানান, পরে দোকানের কর্মচারিসহ তারা তিনজন মিলে  মাহবুব ও হোসেনের উপর হামলা করে মারাত্মক জখম করে। ঘটনাস্থলে হোসেন মারা যান এবং সোমবার  ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহবুব। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে  পারেনি।


এদিকে দুই বাংলাদেশিকে কুপিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে  শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪