| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম: 26-05-2025 ইং
  • 209675 বার পঠিত
মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
ছবির ক্যাপশন: মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এতে জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এ সময় গণমাধ্যমর্কীরা বলেন, গত ২০ মে সকালে রাজৈর থানাধীন কুঠিবাড়ি এলাকার নিজবাড়ির সামনে দাঁড়িয়ে পত্রিকা পড়ছিলেন রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক ডেসটিনি পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি এসএম ফেরদাউস হোসাইন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ইজিবাইকযোগে এসে লাঠিশোঠা ও লোহার রড দিয়ে ফেরদাউস-এর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ওই সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দ্রুত পালিয়ে যায় যায় হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় ফেরদাউসকে উদ্ধার করে ভর্তি করা হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই ঘটনায় রাজৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান বলেন, ‘সাংবাদিক ফেরদাউস-এর উপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে তদন্ত চলমান। থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিকের পরিবার।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪