| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে খাল দখল করে দোকান নির্মাণ: প্রশাসনের উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম: 26-05-2025 ইং
  • 195162 বার পঠিত
লক্ষ্মীপুরে খাল দখল করে দোকান নির্মাণ: প্রশাসনের উচ্ছেদ অভিযান
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে খাল দখল করে দোকান নির্মাণ: প্রশাসনের উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুর প্রতিনিধি :

বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে ও খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। সোমবার (২৬ মে) সকালে সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এ অভিযান চালান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

জানা গেছে, সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে খাল ও সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এতে দূষণ হচ্ছে খালের পরিবেশ। এছাড়া খাল দখল করে গড়ে ওঠা স্থাপনার জন্য পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে খালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়। 

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কেউ তা সরায়নি। এজন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উচ্ছেদ করা হয়েছে খাল ও সরকারি জমিতে থাকা ২১ টি দোকানঘর। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪