| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় ভূমি মেলার উদ্বোধন

  • আপডেট টাইম: 25-05-2025 ইং
  • 218005 বার পঠিত
ভাঙ্গায় ভূমি মেলার উদ্বোধন
ছবির ক্যাপশন: বক্তব্য রাখছেন সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুর জেলার ভাঙ্গায়" নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের ভূমি সুরক্ষিত রাখি"-এ প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিনের ভূমি মেলা ২০২৫ শুভ উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় রোববার সকালে ভূমি অফিস সংলগ্ন চত্বরে ভূমি মেলার উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  মিজানুর রহমান।

ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া র সভাপতিত্বে এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন, নির্বাচন অফিসার হাঁচেন উদদীন, শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, মুক্তি যোদ্ধা আব্দুল আজীজ টুকু মোল্লা, একাডেমিক সুপার ভাইজার প্রহ্লাদ বিশ্বাস, সাংবাদিক এটিএম ফরহাদ নাননু, মামুনুর রশীদ প্রমুখ। এর আগে ভূমি মেলা উপলক্ষে সরকারি কর্মকর্তা, কর্মচারী, মুক্তি যোদ্ধা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি র‍্যালি বের করা হয়। উপজেলা ভূমি অফিস থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪