| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম: 24-05-2025 ইং
  • 223723 বার পঠিত
বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
ছবির ক্যাপশন: বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

মাগুরা প্রতিনিধি:

বন্ধুদের সাথে কুমার নদে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে রিমন হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।


প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সারঙ্গদিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রিমন হোসেন (১৫) শনিবার সকাল ১০টার দিকে শখের বশে তার বন্ধুদের সাথে বাড়ির পাশে কুমারনদে বৃষ্টির নতুন পানিতে মাছ ধরতে যায়। মাছ ধরার এক ফাঁকে নদের বালিকাটা বড় গর্তে হঠাৎ পা ফসকে পড়ে গিয়ে পানির গভীরে তলিয়ে যায়। ছেলেটি তেমন সাঁতারও জানতো না আবার তার পরনে ট্রাউজার পরিহিত ছিল। যেকারণে সাঁতরে উপরে উঠতে না পেরে পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার সাথে সাথেই স্থানীয় লোকজন সংবাদ পেয়ে দ্রুত নদীর পানিতে নেমে তাকে খুঁজতে শুরু করে। প্রায়ই আড়াই ঘন্টা নদীর পানিতে স্থানীয় লোকজন তল্লাশী করে তার মরদেহ উদ্ধার করে। উক্ত কিশোরের আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী জানান, মরদেহটি স্থানীয় লোকজনের মাধ্যমে উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে, এবিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪