| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলি হামলায় ৭৬ ফিলিস্তিনি নিহত

  • আপডেট টাইম: 24-05-2025 ইং
  • 228397 বার পঠিত
ইসরায়েলি হামলায় ৭৬ ফিলিস্তিনি নিহত
ছবির ক্যাপশন: ইসরায়েলি হামলায় ৭৬ ফিলিস্তিনি নিহত

রিপোর্টার্স২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে আরও ৭৬ ফিলিস্তিনি। এতে আহত হয়েছেন অন্তত ২০০ জন। খবর আল-জাজিরার।

চলমান বিমান হামলায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। জাবালিয়ার শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন ৫০ জন। আগ্রাসনের শিকার হয়েছে খান ইউনুসের বিভিন্ন স্থান। সেখানে একটি বাড়িতে নিহত হয়েছেন আটজন, যাদের মধ্যে সাতজনই শিশু।

আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলায় আহত হয়েছেন অন্তত দুজন। এছাড়া খান ইউনুসের কাছে অবস্থিত আবাসান আল-কাবিরা শহরে যুদ্ধবিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে আহত হয়েছেন আরও দুজন। উত্তর গাজার আস-সাফতাওয়ি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত একজন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪