| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রেললাইনে ভিডিও করতে গিয়ে নিহত ফটোগ্রাফার রাজশাহী কলেজের শিক্ষার্থী

  • আপডেট টাইম: 03-05-2025 ইং
  • 384432 বার পঠিত
রেললাইনে ভিডিও করতে গিয়ে নিহত ফটোগ্রাফার রাজশাহী কলেজের শিক্ষার্থী
ছবির ক্যাপশন: রেললাইনে ভিডিও করতে গিয়ে নিহত ফটোগ্রাফার রাজশাহী কলেজের শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর কুড়িল এলাকায় রেললাইনে দাঁড়িয়ে ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ইশতিয়াক আহমেদ রাফিদ (২২) নামে এক তরুণ আলোকচিত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


ইশতিয়াক রাজশাহী সরকারি কলেজে স্নাতকের শিক্ষার্থী। রাজধানীর খিলক্ষেতে খালার বাসায় বেড়াতে এসেছিলেন।


জানা গেছে, রেল লাইনের এক লেনে দাড়িয়ে অপর লেন দিয়ে আসা একটি ট্রেনের ভিডিও করছিলেন ইশতিয়াক। পেছন দিক থেকে হঠাৎ করে চলে আসা একটি দ্রুতগতির ট্রেন কাটা পড়ে সেখানেই মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইশতিয়াকের ট্রেনে কাটা পড়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকায় ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি ইশতিয়াক। দ্রুতগতির ট্রেনটি তাকে চাপা দেয়।


ঘটনার সময় ইশতিয়াকের খালাতো ভাই ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মুস্তাফিজুর রহমান তার সঙ্গে ছিল।


মুস্তাফিজুর রহমান জানায়, ইশতিয়াক মোবাইল ফোনে টঙ্গী থেকে কমলাপুরগামী একটি ট্রেনের ভিডিও ধারণ করছিলেন। এমন সময় অন্য লাইনে ঢাকা থেকে ছেয়ে আসা আরেকটি ট্রেনে তিনি কাটা পড়লে ঘটনাস্থলেই মারা যান।


মুস্তাফিজুর বলেন, ভাইয়া আমাকে বলেছিলেন ভিডিও করার সময় ট্রেন আসে কিনা তা খেয়াল রাখতে। উনি ভিডিও করার সময় ট্রেন চলে এলো। আমি ভাইয়াকে চিৎকার করে বলছিলাম, ট্রেন চলে এসেছে, লাইন থেকে সরে আসতে। কিন্তু তিনি শুনতে পাননি। এরপর ট্রেনের নিচে পড়ে যান।


ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ভিডিও ধারণ করার সময় উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনে কাটা পড়ে মারা যান ইশতিয়াক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


উল্লেখ্য, ইশতিয়াকের ফেসবুক আইডিতে দেখা যায়, তিনি একজন সৌখিন আলোকচিত্রী এবং কনটেন্ট ক্রিয়েটর। বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ফেসবুকে আপলোড করতেন। একদিন আগেই ফেসবুকে বৃষ্টির মধ্যে রেললাইনের একটি ভিডিও আপলোড করেছিলেন তিনি।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪