| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাপলা শহীদদের স্মরণে ২৪ মে’র সম্মেলন সফল করুন : মামুনুল হক

  • আপডেট টাইম: 22-05-2025 ইং
  • 248939 বার পঠিত
শাপলা শহীদদের স্মরণে ২৪ মে’র সম্মেলন সফল করুন : মামুনুল হক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ২০১৪ সালের ৫ মে শাপলা চত্বরের শহীদরা ইসলামী স্বার্থে জীবন উৎসর্গ করে যে গৌরবময় ইতিহাস রচনা করেছেন তা চিরন্তন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং শাপলা স্মৃতি সংসদের আহ্বায়ক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।


বৃহস্পতিবার (২২ মে) রাজধানীতে শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ‘শাপলা চত্বর: শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা’ শীর্ষক ঐতিহাসিক সম্মেলন বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।


তিনি বলেন, এই চেতনা আমাদের আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ৩১ মের সম্মেলন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং শহীদদের স্মরণে আমাদের ঈমানী দায়িত্ব। দেশবাসীর দোয়া, অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।


সভায় জানানো হয়, শহীদদের স্মরণে একটি ডকুমেন্টারি নির্মাণ এবং একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলনে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা উপস্থিত থেকে তাদের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরবেন। ২৪ মে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।


বৈঠকে আরও উপস্থিত ছিলেন- লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালী, শায়খুল হাদীস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, হেফাজতের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা আলী হাসান তৈয়ব, মাওলানা সালাহউদ্দিন মাসউদ, মাওলানা আল আবিদ শাকির, জাকির হুসাইন, কামাল উদ্দিন, আরিফুর রহমান, মুহাম্মাদ আব্দুল আজিজ ও আশরাফুল ইসলাম সাদ প্রমুখ।


রিপোটার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪