| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ৫ ড্রোজার ও ৩ বাল্কহেডসহ আটক ৮ শ্রমিক

  • আপডেট টাইম: 22-05-2025 ইং
  • 249142 বার পঠিত
চাঁদপুরে ৫ ড্রোজার ও ৩ বাল্কহেডসহ আটক ৮ শ্রমিক
ছবির ক্যাপশন: চাঁদপুরে ৫ ড্রোজার ও ৩ বাল্কহেডসহ আটক ৮ শ্রমিক

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলনের সময় ৫ টি ড্রেজার মেশিন, ৩ টি বাল্কহেড ও ৮  শ্রমিককে আটক করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (২২ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার নাছিরাকান্দি আশ্রয়ণ প্রকল্পের পাশবর্তী বাংলা বাজার খাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, মতলব উত্তর উপজেলাধীন নাছিরাকান্দি আশ্রয়ণ প্রকল্পের পাশে বাংলা বাজার খাল সংলগ্ন মেঘনা নদীতে উপজেলা প্রশাসন ও মোহনপুর নৌ পুলিশ একটি দলের সহযোগিতায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড ও ৮ জন অভিযুক্তকে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন নৌ পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

তিনি বলেন, নদী বা খাল থেকে অবৈধভাবে বালু কাটার কোন সুযোগ নেই। যাকেই অবৈধভাবে বালু কাটার সঙ্গে যুক্ত পাওয়া যাবে, তাকেই আইনের আওতায় আনা হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪