| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাইমচরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

  • আপডেট টাইম: 22-05-2025 ইং
  • 236459 বার পঠিত
হাইমচরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ছবির ক্যাপশন: হাইমচরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহমি (৪) ও ফৌজিয়া (২) নামে সহোদর ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 


বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এই ঘটনা ঘটে।


মৃত শিশুরা ওই গ্রামের হাওলাদার বাড়ির মো. হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ও মেয়ে।


শিশুদের স্বজনরা জানান, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ইব্রাহিম ও ফৌজিয়া বাড়ির উঠানে খেলা করছিল। পরিবারের লোকদের অগোচরে খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।


হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪