| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার কাছে প্রধানমন্ত্রীত্ব সকল সংস্কারের জননী : মেলোনি

  • আপডেট টাইম: 02-05-2025 ইং
  • 372057 বার পঠিত
আমার কাছে প্রধানমন্ত্রীত্ব সকল সংস্কারের জননী : মেলোনি
ছবির ক্যাপশন: আমার কাছে প্রধানমন্ত্রীত্ব সকল সংস্কারের জননী : মেলোনি

কালাম আজাদ, ইতালি প্রতিনিধি : 

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, আমার কাছে প্রধানমন্ত্রীত্ব সকল সংস্কারের জননী। 


তিনি বলেন, ন্যায়বিচার, সংস্কার, স্বতন্ত্র স্বায়ত্তশাসন এবং রাজস্ব সংস্কারের সঙ্গে এটি সেই সংস্কারবাদী ব্যবস্থা; যার জন্য ইতালীয়রা আমাদের ভোট দিয়েছেন।


আন্তর্জাতিক শ্রম দিবসের পরের দিন শুক্রবার (২ মে) প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম আড়াই বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে এক সাক্ষাৎকারে জর্জিয়া মেলোনি এসব কথা বলেন।


ইতালির প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন একটি সরকার হিসেবে স্মরণীয় হতে চাই, যাঁরা কর্মক্ষেত্রের নিরাপত্তাকে কেন্দ্রবিন্দুতে রাখে।


মেলোনি বলেন, আমরা এগিয়ে যাবো কারণ আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই এবং নাগরিকদের অধিকার রক্ষা করতে চাই। আমরা সফল হবো' যোগ করেন জর্জিয়া মেলোনি।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪