| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদ ও লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

  • আপডেট টাইম: 21-05-2025 ইং
  • 271092 বার পঠিত
ফরিদপুরে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদ ও লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প
ছবির ক্যাপশন: ফরিদপুরে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদ ও লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদ ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 


আজ বুধবার (২১ মে) সকাল ১১টায় দিনব্যাপী ফরিদপুর প্রেসক্লাব চত্বরে জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ক্যাম্পটির উদ্বোধন করেন। তিনি সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইউসুফের মেয়ে। 


পাঁচজন বিশিষ্ট চক্ষু চিকিৎসক প্রায় ৫০০ দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।


অধ্যাপক এ বি এম সাত্তারের সভাপতিত্বে ফারিয়ান ইউসুফ, কবিরুল ইসলাম সিদ্দিকী, ডা. মোস্তাফিজুর রহমান শামীম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা তারেক রহমানের ৩১ দফার নিশ্চিতকরণের লক্ষ্য তুলে ধরে কামাল ইউসুফের সেবামূলক অবদানের প্রশংসা করেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪