| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার্থীদের নতুন শপথবাক্যে যোগ হলো দুর্নীতি না করার প্রত্যয়

  • আপডেট টাইম: 21-05-2025 ইং
  • 258968 বার পঠিত
শিক্ষার্থীদের নতুন শপথবাক্যে যোগ হলো দুর্নীতি না করার প্রত্যয়
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পিটিআইয়ের প্রাত্যহিক সমাবেশকালে নতুন শপথ বাক্য পাঠের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি মাধ্যমিক-১) উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিকনির্দেশনা মূলক একটি শপথ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো।

নতুন শপথ বাক্যে শিক্ষার্থীদের যা বলতে হবে

আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪