| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়র ইস্যুতে ফেসবুকে ইশরাক হোসেনের বিস্ফোরক স্ট্যাটাস

  • আপডেট টাইম: 19-05-2025 ইং
  • 290956 বার পঠিত
মেয়র ইস্যুতে ফেসবুকে ইশরাক হোসেনের বিস্ফোরক স্ট্যাটাস
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : উচ্চ আদালতের রায়ের পরও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না সরকার। দায়িত্ব বুঝিয়ে দিতে  গত কয়েকদিন ধরে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দক্ষিণ ঢাকার বাসিন্দারা।

সোমবার (১৯ মে) সকাল ১০টা থেকে নগর ভবনের সামনে ব্লকেড কর্মসূচি চলছে। এ অবস্থায় নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘মেয়র-ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিলো মুখ্য উদ্দেশ্য।’ 

তিনি লেখেন, অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতা-মাতা তুলে গালি গালাজও চুপ করে সহ্য করে গিয়েছি। কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটের অধিকারের স্বার্থে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কী ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিলো।

কোনো কথা চলবে না উল্লেখ করে তিনি আরও লিখেন, যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে। উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে। আমলাতন্ত্র হাসিনার দোসরদের সঙ্গে নিয়ে লম্বা কুচক্রী পরিকল্পনা করছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে।

তিনি আরও লেখেন, হাসিনাকেও বলছিলাম কবরটা ঠিক করাই আছে। আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাআল্লাহ। লড়াই শেষ হয় নাই। হয় দাবি আদায় করব, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সঙ্গে ও জনগণের ভোটের অধিকারের সঙ্গে এক চুলও ছাড় হবে না।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪