| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে গভীর রাতে গাড়ী চাপায় যুবক নিহত

  • আপডেট টাইম: 19-05-2025 ইং
  • 294611 বার পঠিত
ফরিদপুরে গভীর রাতে গাড়ী চাপায় যুবক নিহত
ছবির ক্যাপশন: ফরিদপুরে গভীর রাতে গাড়ী চাপায় যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৮ মে) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। বর্তমানে মরদেহটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

হাইওয়ে পুলিশ সুত্রে জানাগেছে,গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার বাগাট ব্রীজ এলাকায় মহাসড়কে মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য ফরিদপুর সিআইডি পুলিশের সহায়তায় কাজ চলছে। শনাক্তের পর মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন গাড়ির চাকায় পিষ্ট হয়ে মরদেহটি ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ব্যবহৃত এক জোড়া জুতা, যা থেকে পরিচয় শনাক্তে সহায়তা পাওয়ার আশা করছে পুলিশ। বর্তমানে মরদেহটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪