| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে নির্বাচন: নির্বাচন কমিশনার

  • আপডেট টাইম: 18-05-2025 ইং
  • 301556 বার পঠিত
ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে নির্বাচন: নির্বাচন কমিশনার
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, প্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন, এই (চলতি) বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে। আমরা আশা করছি সেই সময় নির্বাচন অনুষ্ঠিত হবে।


রোববার  রাত ৮টার দিকে রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের একথা বলেন।


নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, প্রস্তুতি তো সবসময়। এই দিক থেকে আমরা বাস্তবায়ন সংস্থা। কাজেই আমাদের প্রস্তুতি তো সবসময় চলবে। 


মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তারা যোগ দেন।


রিপোর্টাস২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪