| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাসের ধাক্কায় তোলারাম কলেজ শিক্ষার্থী নিহত

  • আপডেট টাইম: 18-05-2025 ইং
  • 303544 বার পঠিত
বাসের ধাক্কায় তোলারাম কলেজ শিক্ষার্থী নিহত
ছবির ক্যাপশন: বাসের ধাক্কায় তোলারাম কলেজ শিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী আফসানা আক্তার (১৭) নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেল চালক শিহাব প্রধান (১৯) গুরুতর আহত হন। 


রোববার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আফসানা আক্তার বন্দর উপজেলার বালিগাঁও এলাকার আনোয়ার হোসেন মিয়ার মেয়ে। আহত শিহাব প্রধান সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকার দুলাল প্রধানের ছেলে। স্থানীয়রা আহত শিহাবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মদনপুর বারাকা হাসপাতালে ভর্তি করেন।


কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে আফসানা ও সিয়াব মোটরসাইকেলযোগে মদনপুর থেকে সোনারগাঁয়ের দড়িকান্দী এলাকায় যাচ্ছিলেন। এ সময় কেওঢালা এলাকায় জাহিন গার্মেন্টসের পাশ দিয়ে যাওয়ার পথে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফসানা আক্তার নিহত হন এবং শিহাব গুরুতর আহত হন।


বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, “দুর্ঘটনার পর থেকে ঘাতক বাস চালক পলাতক রয়েছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪