| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম: 18-05-2025 ইং
  • 305094 বার পঠিত
সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল।  

রোববার (১৮ মে) বিকেল পৌনে ৪টা নাগাদ তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এসময় শাহবাগ এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।  

অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদকের নাছির উদ্দিন নাছির রয়েছেন। এছাড়া ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতারা রয়েছেন।

এর আগে সাম্য হত্যার বিচারের দাবিতে দুপুর ১২টা থেকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন ঢাবি শিক্ষার্থীরা।

গত ১৬ মে বেলা ১২টায় থানা ঘেরাও কর্মসূচি পালন করতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসেন শিক্ষার্থীরা। সেদিনও তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন। পরে থানা পুলিশের আশ্বাসে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চলে যান।

প্রসঙ্গত, শাহরিয়ার আলম সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

গত ১৩ মে রাতে মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিনজনেই মাদারীপুরের বাসিন্দা। তারা হলেন তামিম হাওলাদার, সম্রাট মল্লিক এবং পলাশ সরদার।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪