| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফল গাঁজা ইয়াবাসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম: 18-05-2025 ইং
  • 305439 বার পঠিত
বাউফল গাঁজা ইয়াবাসহ গ্রেফতার ২
ছবির ক্যাপশন: বাউফল গাঁজা ইয়াবাসহ গ্রেফতার ২

বাউফল প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭মে) রাত ১১টায় কনকদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দুইটি বসতঘরে অভিযান চালায় বাউফল থানা পুলিশ। 

গ্রেফতার ভুলু মেলকার (৩৫) কনকদিয়া গ্রামের মৃত. বিশ্বের মেলকারের ছেলে ও জিসান হাওলাদার (২৫) একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ৩টি মাদক মালমাসহ অন্তত ৫ মামলা চলমান। 

পুলিশ জানায়, সোর্সের তথ্য প্রাপ্তি হয়ে পুলিশের দুইটি দল পৃথক অভিযান চালিয়ে প্রাথমিক ধারণা অনুযায়ী অনুমান ৩০০ গ্রাম গাঁজা ও ১২পিচ  ইয়াবা ভুলু ও জিসানকে আটক করেন থানা পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম ও মোহাম্মদ শাহবুদ্দিন হাওলাদার। 

এ ঘটনায় বাউফল থানায় মাদক আইনে দুইটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪