| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি করায় যুবক আটক

  • আপডেট টাইম: 16-05-2025 ইং
  • 328739 বার পঠিত
মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি করায় যুবক আটক
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস এবং মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগে কৌশিক সাহা (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে পুলিশ কৌশিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। কৌশিক সাহা উপজেলার জগৎপট্টি গ্রামের কাপড় ব্যবসায়ী সুব্রত সাহার ছেলে।

জানা গেছে, কৌশিক সাহা নিজের ফেসবুক আইডি থেকে মহানবি (সা.)-কে নিয়ে কয়েক দিন পূর্বে বাজে মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় মুসল্লিদের নজরে আসে। পড়ে শুক্রবার দুপুরে মুসল্লিরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা কৌশিককে গ্রেপ্তারপূর্বক দৃষ্টাম্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় মুসল্লিরা জানান, কৌশিক নিজের ফেসবুক থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দিয়ে যাচ্ছিল। বিষয়টি তার পিতা সুব্রতকে জানালেও তিনি তার ছেলেকে শাসন করেননি। তাদের দাবি, তার পিতার প্রশ্রয়েই কৌশিক সাহা ইসলাম এবং মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি করেছে।

নেছারাবাদ স্বরূপকাঠি  থানার অফিসার ইনচার্জ মো. বনি আমীন জানান, খবর পেয়ে ওই ছেলেকে আটক করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


রিপোর্টাস২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪