| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 15-05-2025 ইং
  • 341074 বার পঠিত
শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মোসলেহ উদ্দিন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামাল মাঝি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত মোসলেহ উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের শফিক উদ্দিনের ছেলে। 


জানা গেছে, মোসলেহ উদ্দিনের তিনজন ছেলেমেয়ে রয়েছে। গত ২৭ রমজান থেকে স্ত্রী-ছেলেমেয়েকে নিয়ে তিনি চরমার্টিন শ্বশুরবাড়িতে আছেন।


স্থানীয় লোকজন জানিয়েছেন, মোসলেহ উদ্দিন মাদকসেবী ছিলেন। সম্প্রতি এলাকায় তাকে গাঁজাসহ ধরে স্থানীয়রা। 


নিহতের স্ত্রী রুনা আক্তার বলেন, রাতে আমরা একসঙ্গে ঘুমিয়েছি। রাত ১টার দিকে মোসলেহ উদ্দিন ঘুম থেকে উঠে বাইরে যায়। এরপর ঘরে ফেরেনি। সকালে উঠে তাকে খুঁজতে গেলে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। চিৎকার দিলে সবাই ছুটে আসে। তবে ঘটনার কারণ বলতে পারেননি তিনি। 


শ্বশুর কামাল মাঝি বলেন, ফজর নামাজ পড়ে এসে দেখি মোসলেহ উদ্দিন গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছে ঝুলে আছে। কী কারণে ঘটনাটি ঘটেছে আমরা তা নিশ্চিত নই। 


হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪