| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিনেতা অনির্বাণকে বয়কটের ডাক

  • আপডেট টাইম: 14-05-2025 ইং
  • 347079 বার পঠিত
অভিনেতা অনির্বাণকে বয়কটের ডাক
ছবির ক্যাপশন: অভিনেতা অনির্বাণকে বয়কটের ডাক

রিপোর্টার্স এন্টারটেইমেন্ট ডেস্ক:

দুই বাংলার দর্শকের কাছেই দিনকে দিন জনপ্রিয়তার তুঙ্গে উঠছেন ওপার বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। শোনা যাচ্ছিল, দেব অভিনীত টালিউড ছবি ‘রঘু ডাকাত’ এ দেখা যাবে। কিন্তু এরই মধ্যে অনির্বাণকে নিয়ে বয়কটের ডাক উঠল টালিউডে!


ভারতীয় গণমাধ্যমের খবর, ইন্ডাস্ট্রিজের টেকনিশিয়ানরা অভিনেতার সঙ্গে আর কোনো কাজ করবেন না। কারণ, এসভিএফের প্রযোজনায় অনির্বাণ ভট্টাচার্যের দল তথা ‘ব্যান্ড হুলিগানিজম’-এর মিউজিক ভিডিও আনা হয়।


এরপর বুধবার (১৪ মে) সেই ব্যান্ডের তৃতীয় মিউজিক ভিডিও শুট হওয়ার কথা ছিল। কিন্তু জানা গেল সেই মিউজিক ভিডিওর শুটিং বন্ধ হয়ে গেছে।


জানা গেছে, অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে আর কোনো টেকনিশিয়ান কাজ করবেন না। তাদের পক্ষ থেকে এই খবর প্রযোজনা সংস্থা অর্থাৎ এসভিএফকে জানিয়ে দেওয়া হয় ১৩ মে। কিন্তু অভিনেতাকে বয়কটের কারণ এখনো জানা যায়নি।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪