| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট টাইম: 14-05-2025 ইং
  • 347264 বার পঠিত
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ
ছবির ক্যাপশন: সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৪ মে) বিকেলে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবিলম্বে সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান তৌহিদুজ্জামান জাকির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা রোমান আলিফ, জুয়েল রানা, মারুফ ইসলাম, জহুরুল ইসলাম প্রমুখ নেতৃত্ব দেন।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪