| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • আপডেট টাইম: 14-05-2025 ইং
  • 347264 বার পঠিত
আইজিপির  সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবির ক্যাপশন: আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার :

যুক্তরাষ্ট্রভিত্তিক রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 


 বুধবার (১৪ মে) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সংস্থাটির প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল এডভোকেসি অ্যান্ড লিটিগেশন) অ্যানজেলিটা বেয়েনস এবং এশিয়া স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে প্রতিনিধিদল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন।


আইজিপি পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে মানবাধিকার সমুন্নত রেখে আইন প্রয়োগে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলে প্রতিনিধিদলকে অবহিত করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪