| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মির্জা ফখরুলের চোখের অপারেশন সম্পন্ন

  • আপডেট টাইম: 14-05-2025 ইং
  • 347369 বার পঠিত
মির্জা ফখরুলের চোখের অপারেশন সম্পন্ন
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : ব্যাংককে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ মে) বাংলাদেশ সময় বেলা ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে তার চোখের অপারেশন হয়।

বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশ সময় বেলা ৩টায় চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

শায়রুল কবির খান আরও বলেন, উনার শারীরিক অবস্থা ভালো আছে। এখন উনাকে কেবিনে দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুলের সঙ্গে কেবিনে আছেন স্ত্রী রাহাত আরা বেগম।

চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে গেছে তার স্ত্রী রাহাত আরা বেগম।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪