| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

  • আপডেট টাইম: 14-05-2025 ইং
  • 346628 বার পঠিত
আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ
ছবির ক্যাপশন: আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে সবচেয়ে পছন্দের ফরম্যাট। এক সময়ে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে পৌঁছেছিল টাইগাররা, নিয়মিতই অবস্থান করেছিল সাত কিংবা আট নম্বরে। সেই বাংলাদেশ এবার নেমে গেছে দশম স্থানে। পুরুষ দল র‍্যাঙ্কিংয়ে অবনতি করলেও বাংলাদেশের মেয়েরা ওয়ানডেতে পেয়েছে আনন্দের খবর। 


বুধবার (১৪ মে) আইসিসির বার্ষিক হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে নিগার সুলতানা জ্যোতিরা টপকে গেছে পাকিস্তানকে। বর্তমানে বাংলাদেশের মেয়েদের পয়েন্ট ৭৯ আর পাকিস্তানের ৭৮।  


শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের পর উইমেন’স ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করার কথা আগেই বলেছিল আইসিসি। গত রোববার শেষ হয় সিরিজটি। এর দুই দিন পর প্রকাশ করা হলো র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ। 


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪