| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সম্পদের তথ্য গোপন মামলায় জুবাইদা রহমানের জামিন

  • আপডেট টাইম: 14-05-2025 ইং
  • 348635 বার পঠিত
সম্পদের তথ্য গোপন মামলায় জুবাইদা রহমানের জামিন
ছবির ক্যাপশন: জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার :

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

বুধবার (১৪ মে) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

শুনানি শেষে জুবাইদা রহমানের আইনজীবী এসএম শাহজাহান বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা করা হয়েছিলো।

মানবিক করিডোর নিয়ে সবাই অন্ধকারে, অভিযোগ বিএনপির মানবিক করিডোর নিয়ে সবাই অন্ধকারে, অভিযোগ বিএনপির

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।



.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪