| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির যুব সংগঠনের আত্মপ্রকাশ ১৬ মে

  • আপডেট টাইম: 13-05-2025 ইং
  • 356184 বার পঠিত
এনসিপির যুব সংগঠনের আত্মপ্রকাশ ১৬ মে
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন আত্মপ্রকাশ করবে আগামী ১৬ মে। সেদিন ঢাকার গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে ‘জাতীয় যুবশক্তি’ নাম নিয়ে আত্মপ্রকাশ করবে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির যুব উইংয়ের সমম্বয়কারীদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমম্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুব উইংয়ের সমন্বয়কারী তরিকুল ইসলাম, এস এম শাহরিয়ার, তুহিন মাহমুদ, নাহিদা বুশরা প্রমুখ।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ২৮ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর আমরা প্রত্যেক জেলার মানুষের সঙ্গে কথা বলেছি। কীভাবে যুব সংগঠন আত্মপ্রকাশ করতে পারি, সে বিষয়ে মতামত নিয়েছি।

তিনি বলেন, গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে সংগঠন যেভাবে জুলাই অভ্যুত্থানে বড় আকারে নেতৃত্ব দিয়েছে, তেমনি জাতীয় যুবশক্তি বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে, তা এক দেড়শ বছরে একবার আসে। বাংলাদেশে বর্তমানে ৪০ শতাংশ তরুণ। এই তরুণদের শক্তিকে কাজে লাগাতে হলে তাদের সংগঠিত করা ছাড়া উপায় নেই।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪