| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষতিকর রং দিয়ে আইসক্রীম তৈরি, জরিমানা

  • আপডেট টাইম: 13-05-2025 ইং
  • 355529 বার পঠিত
ক্ষতিকর রং দিয়ে আইসক্রীম তৈরি, জরিমানা
ছবির ক্যাপশন: ক্ষতিকর রং দিয়ে আইসক্রীম তৈরি, জরিমানা

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে ক্ষতিকর রং ব্যবহার, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরি করায় কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে ওই উনিয়নের চৌরাস্তা এলাকার কারখানায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, নিয়মিত বাজার তদারকি অংশ হিসেবে বাগাদী চৌরাস্তায় নোংরা ও অসাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রং ব্যবহার, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরি করায় নিউ ঢাকা আইসক্রিম কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরণের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।



.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪